× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৪৪ এএম

উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীর নামে অপপ্রচার চালাচ্ছে : টুকু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৪৪ এএম

সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উগ্রবাদী শক্তি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাকরাইল বকুলতলা বেলতা বাঙ্গাবাড়ী বিন্যাফৈর মহা-শ্মশানঘাট নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই। একটি উগ্রবাদী শক্তি নির্বাচনি প্রক্রিয়া বানচাল করতে চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

টুকু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। অন্যায়ভাবে কোনো মানুষ নির্যাতনের শিকার হবে না, ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

রূপালী বাংলাদেশ

Link copied!