ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালয়েশিয়া যুবদলের নতুন সভাপতি জসিম, সম্পাদক রমজান

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের কথা জানান।

কমিটিতে নুরে সিদ্দিকী সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. রাসেল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ; যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন; সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন; প্রচার সম্পাদক বাদল কারার এবং দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন।