ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একদিনে ৩ দেশ থেকে ঢাকায় এলো ৩৪ প্রবাসীর মরদেহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি- সংগৃহীত

একই দিনে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) বিভিন্ন ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, এর মধ্যে সবচেয়ে বেশি মরদেহ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে। সন্ধ্যার দিকে কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছে।

অন্যদিকে, লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে আরও চারটি মরদেহ আনা হয়েছে, প্রতিটি দেশ থেকে এসেছে দুটি করে মরদেহ।

প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।