× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:০৯ পিএম

নারীদের টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মালয়েশিয়া স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত ইয়ুথ হাব আয়োজিত ‘মেনোপজ ও এর পূর্ব সময়’ শীর্ষক একটি ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। নারীদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

ওয়েবিনারটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত মাহজাবীন, বাংলাদেশ এবং ইয়ুথ হাবের পরিচালনা পর্ষদের সদস্য ডা. লুবনা শিরিন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন- ইয়ুথ হাবের পরিচালনা পর্ষদের সদস্য এবং ইউনিভার্সিটি অব মালয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের লেকচারার ডা. তানিয়া ইসলাম।

ওয়েবিনারে প্রায় ৭০ জন নারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং বিশেষজ্ঞরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, যা আয়োজনটিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করে তোলে। ওয়েবিনারে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, এই ওয়েবিনারটি ইয়ুথ হাবের ‘ভার্চুয়াল ডাক্তার’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়। যার লক্ষ্য সহজলভ্য স্বাস্থ্যসেবা তথ্য ও সচেতনতা বৃদ্ধি করা।

ইয়ুথ হাব একটি  আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্য রেখে এসডিজি ৩ (সুস্বাস্থ্য), ৪ (গুণগত শিক্ষা), ৫ (লিঙ্গসমতা), ৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), ১৩ (জলবায়ু কার্যক্রম) এবং ১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন)— এই লক্ষ্যসমূহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইয়ুথ হাব তরুণদের দক্ষ ও উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে এবং বিশেষভাবে নারীদের প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব প্রদান করে। শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।

Link copied!