× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম

ইতালির নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইতালির নাপলি দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলটিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে আজও প্রেরণার প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাপলি দক্ষিণ শাখা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে থেকেও তারা সবসময় দেশের সংকটময় সময়ে দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধি করতে বদ্ধপরিকর।

মাহফিল শেষে দেশ, জাতি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষে সংগঠনের নেতারা সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন- মঞ্জুরুল আলম (কেন্দ্রীয় সদস্য, স্বেচ্ছাসেবক দল), ইতালি দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন আল মাহবুব, মাজারুল ইসলাম জয়, মাহাবুব, রাশেদ, এছাড়াও স্থানীয় শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!