সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্ট হলে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইউএই যুবদলের সাবেক সহসভাপতি জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবু নাছের ভুইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সদস্য জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, দুবাই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, দুবাই যুবদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, শারজাহ যুবদলের সাবেক সভাপতি মানিকুল ইসলাম, রাস আল খাইমাহ যুবদলের সাবেক সভাপতি মুনসুর আলম এবং আজমান যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদান নিয়ে আলোচনা করেন। শেষে তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

