× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লন্ডন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

লন্ডনে জিসিএ’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

লন্ডন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, ইউকের উদ্যোগে এক আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম সেন্টারে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির কনভেনার ব‍্যারিস্টার আবুল মনছুর শাহজাহান এবং সমগ্র অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন কনভেনিং কমিউনিটির সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ কায়সার, নুরুন্নবী ও আসমা আলম। শুরুতেই কুরআন তেলাওয়াত করেন ফসি উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন: সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট ও ট্রাস্টি চ‍েয়ারম‍্যান ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, সাবেক প্রেসিডেন্ট ইসহাক চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারি কাউন্সিলর ফিরোজ গনি, ট্রাস্টি যথাক্রমে আরশাদ মালিক, মনির মাহমুদ, মো. আলী রেজা, সাবেক সেক্রেটারি মোহাম্মদ কায়সার, সাবেক ট্রেজারার মো. মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইব্রাহিম জাহান, মোহাম্মদ ফসি উদ্দিন, অ্যাডভোকেট গাজী মোজাপ্পর হাসান চৌধুরী, ডাক্তার মিফতাহুল জান্নাত, মীরা বডুয়া, সেলিনা আক্তার, রোচে আনচা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মিসেস জান্নাতুল ফেরদৌস, মিসেস সাবিনা ইয়াছমিন, আব্দুল খালেক, আব্দুর রহমান, আবু তালেব, ইঞ্জিনিয়ার রাসেলসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।

অনুষ্ঠানে বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোয়া কামনা করা হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব‍্যারিস্টার আবুল মনছুর শাহজাহান।

দ্বিতীয় পর্বে আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তির উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

Link copied!