× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২২ পিএম

হজ প্যাকেজ ঘোষণা, কমল খরচ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২২ পিএম

২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বিমানভাড়া কমায় কিছুটা কমছে খরচ।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

সরকারি হজ প্যাকেজ

  • প্যাকেজ ০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
  • প্যাকেজ ০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
  • প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।


 
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন জানান, ‘হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর এটি ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সাথে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে পারবেন না।’

এদিকে, বেসরকারি হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এই প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। চলতি বছরের ২৭ জুলাই শুরু হওয়া হজ্জ নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর। ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে অংশগ্রহণ করতে পারবেন।

Link copied!