× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:৫৩ এএম

মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:৫৩ এএম

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি : সংগৃহীত

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি : সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাসকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা মূলত ইতিহাস অস্বীকার করার শামিল।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান তিনি। 

স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লিখেছেন, ‘একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।’

স্ট্যাটাসে ইতিহাসের নির্মোহ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে ডাকসুর এ সদস্য লিখেন, ‘শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে হবে, বাকশাল নিয়ে হাজারটা প্রশ্ন তোলা যাবে, রক্ষীবাহিনীর তাণ্ডব নিয়ে কথা বলতে হবে। একই সাথে ৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে।’

সর্বমিত্র চাকমা মনে করেন, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না। এটি ছিল তৎকালীন রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লাখো মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত প্রকাশ।

তিনি আরও বলেন, একাত্তরের প্রতিটি ঐতিহাসিক মুহূর্ত জাতির জন্য স্মরণীয় এবং তা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থাকা উচিত।

স্ট্যাটাসের শেষাংশে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের।’

রূপালী বাংলাদেশ

Link copied!