× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:২১ এএম

অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রেস সচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ী অনন্ত জলিলের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই বক্তব্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা পাওয়ার চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এছাড়া, বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, এমন কথাও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, এই দাবিও মিথ্যা।”

তিনি আরও লেখেন, “আমাদের রপ্তানির ৮৪ শতাংশ আসে পোশাক শিল্প থেকে, ৮৪ শতাংশ রেমিট্যান্স নয়, যেটি তিনি দাবি করেছেন। প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া এবং সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা ছিল। যদি তিনি মনে করেন যে সরকার মিথ্যা দাবি করছে, তাহলে আমি বিনীতভাবে তাকে তার তথ্য এবং পরিসংখ্যান সরবরাহ করার জন্য অনুরোধ করব।”

Link copied!