× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৭ পিএম

ছাত্র-জনতাকে ‘রাজাকার’ আখ্যা, শাওনকে গ্রেপ্তারের দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার বিরুদ্ধে প্রথম মামলার রায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

এদিন রায় ঘোষণার আগে ধানমন্ডি ৩২ আবার ভাঙতে দুটি বুলডোজার নেওয়া হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনগণ।

পুনরায় আজ ৩২ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছেন তাদেরকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট হিসেবে সুপরিচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

তিনি লিখেন, মনের ভয়ই আসল ভয়, বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি...এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবিরে রাজাকার বাহিনী!

ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন শাওন। অনেকেই এই অভিনেত্রীর কড়া সমালোচনা করে তাকে ‘ভারতীয় গুপ্তচর’ বলে অ্যাখ্যা দিয়েছেন। আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেটিজেনরা।

রূপালী বাংলাদেশ

Link copied!