× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২০ পিএম

১৫ তারিখ মাঠে নামছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত বহাল রাখলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে গত রোববার এই সিদ্ধান্ত জানানো হয়, ঠিক যে দিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল।

এই ঘোষণার ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের সিদ্ধান্তের পরপরই বিশ্ব ক্রিকেটে বহুল আলোচিত এই দ্বৈরথটি আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ। আগামী ১৩ ফেব্রুয়ারি ব্যাংককে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারিতেই মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের।

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে নারী ‘এ’ দলের ম্যাচটি নিয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র কিংবা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকেও ম্যাচ বাতিল বা স্থগিতের কোনো নির্দেশনা আসেনি।

ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই প্রবল। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে, যা ম্যাচটি নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট করে।

এই গ্রুপে পাকিস্তান ও ভারতের ‘এ’ দল ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, বিশ্বকাপে নেওয়া সিদ্ধান্তের কোনো প্রভাব এশিয়া কাপের এই ম্যাচে পড়ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!