× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:২০ পিএম

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিটের হাহাকার 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপ এখন তুঙ্গে। আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার এইট পর্বে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। 

গ্যালারিতে লক্ষাধিক দর্শকের গগনবিদারী আওয়াজ আর মাঠের লড়াই—সব মিলিয়ে আহমেদাবাদ এখন ক্রিকেট জ্বরে কাঁপছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো এখনো ভক্তদের মনে তরতাজা। মাত্র ৭ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত-বিরাটদের ভারত। 

এবারের সুপার এইট ম্যাচটি তাই প্রোটিয়াদের জন্য কেবল একটি ম্যাচ নয়, বরং সেই ফাইনাল হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ।

এদিকে, দুই দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অজেয়। গ্রুপ ‘এ’-তে টানা চার ম্যাচে জয় নিয়ে রাজকীয় ছন্দে রয়েছে। অপরদিকে, গ্রুপ ‘ডি’-তে দাপট দেখিয়ে সুপার এইটে এসেছে। 

ম্যাচটি নিয়ে সমর্থকদের উন্মাদনা এতটাই যে, টিকিট ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই চাহিদা আকাশচুম্বী হয়ে উঠেছে। জালিয়াতি এড়াতে আইসিসি এবার কঠোর ব্যবস্থা নিয়েছে।

জানা যায়, এই ম্যাচের টিকিটের মূল্য নূন্যতম মূল্য ১,০০০ টাকা (সাধারণ গ্যালারি) এবং সর্বোচ্চ মূল্য ১০,০০০ টাকা (প্রিমিয়াম/ভিআইপি স্ট্যান্ড)।

রূপালী বাংলাদেশ

Link copied!