× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:২৯ পিএম

অপরাজেয় প্রোটিয়াদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কিউইদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল (৪ মার্চ) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রাখা এইডেন মার্করামের দল ফেভারিট হিসেবে মাঠে নামলেও, কিউইদের হালকাভাবে নিতে নারাজ তারা।

গত ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে গ্রুপ পর্বের দেখায় নিউজিল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। কিউইদের ১৭৫ রানে আটকে দিয়ে ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় প্রোটিয়ারা। মার্করামের অপরাজিত ৪৪ বলে ৮৬ রানের ইনিংসটি ছিল সেই জয়ের মূল কারিগর।

তবে সেই স্মৃতিকে আঁকড়ে ধরে বসে থাকতে চান না প্রোটিয়া অধিনায়ক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ক্রিকেট যদি এত সহজ হতো! নিউজিল্যান্ড একটি মানসম্পন্ন দল এবং তারা বছরের পর বছর তা প্রমাণ করেছে। 

আমরা গ্রুপ পর্বে তাদের বিপক্ষে ভালো খেলেছি ঠিকই, কিন্তু তারপর থেকে দুই দলই অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। সেমিফাইনাল মানেই একটি সম্পূর্ণ নতুন শুরু।

মজার বিষয় হলো, দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে তো বটেই, এমনকি আগে কখনো ইডেন গার্ডেন্সে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের এই মাঠে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

তবে সাম্প্রতিক ফর্ম দক্ষিণ আফ্রিকার পক্ষেই কথা বলছে। বিশেষ করে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলোকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

এদিকে, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারও স্বীকার করেছেন প্রোটিয়াদের শক্তির কথা। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা কীভাবে খেলবে তা নিয়ে কোনো রহস্য নেই। তারা তাদের সেরা দলটাই নামাবে এবং তাদের সব বিভাগই গোছানো। আমরা হয়তো এখনো টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারিনি, তবে সঠিক সময়ে জ্বলে উঠতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড দুর্দান্ত। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে প্রোটিয়ারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!