× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:০৯ পিএম

তারুণ্যের লড়াইয়ে শুরু হচ্ছে ২০২৮-এর মিশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাত্র দশ দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই স্মৃতি টাটকা থাকতেই আবারও দ্বিপাক্ষিক সিরিজে লড়াইয়ে নামছে এই দুই পরাশক্তি। 

জানা যায়, রোববার (১৫ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের এই সিরিজে দুই দলের চেহারা একেবারেই ভিন্ন। বিশ্বকাপের মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দুই দেশই তাদের তরুণ প্রতিভাদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

এই সিরিজটি আনুষ্ঠানিকভাবে দুই দেশের জন্যই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। নিউজিল্যান্ড দলে নজর থাকবে বিধ্বংসী ব্যাটার বেভন জ্যাকবসের দিকে। ঘরোয়া ক্রিকেটে টানা পাঁচটি হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়া এই তারকা কিউইদের মিডল অর্ডারে বড় ভরসা। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের এসএ-২০ লিগের সেরা পারফর্মারদের সুযোগ করে দিয়েছে। প্রোটিয়া সমর্থকদের বিশেষ নজর থাকবে জর্ডান হারম্যান এবং সর্বোচ্চ উইকেট শিকারি নকোপানি মোকোয়েনার ওপর।

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজের জন্য এই ম্যাচটি বিশেষভাবে স্মরণীয়। ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন তিনি, যার মাধ্যমে তিনি মরকেলের পাশে নিজের নাম লেখাবেন। 

এদিকে, বে ওভালের ইতিহাস বলছে এটি খুব বড় সংগ্রহের মাঠ নয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল থেকে এই মাঠে ১০টি ম্যাচের মধ্যে মাত্র একবার ২০০-র বেশি রান হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!