× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৯:০৯ পিএম

আজারবাইজানের দাবাড়ুর বিপক্ষে তাহসিনের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। আর সাত খেলায় সাড়ে ৩ পয়েন্ট অর্জন করেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। 

সোমবার (৩ মার্চ) মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে সপ্তম রাউন্ডের খেলায় আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানকে হারান হারান তাহসিন।

কালো ঘুঁটি নিয়ে কুইন্স গ্যাম্বিট ডিকলাইন্ড পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার তালিবোভ শিরোগলানের বিপক্ষে খেলেন ফিদে মাস্টার তাহসিন। তালিবোভ ২৭, ২৮ ও ২৯ নম্বর চালে পরপর তিনটি দুর্বল চাল দিলে তাহসিন জয়ের অবস্থানে চলে আসেন এবং ৩০ চালে জয়ী হন। 

অন্যদিকে নীড় এই রাউন্ডে মন্টিনিগ্রোর ফিদে মাস্টার জুরোভিক পিকোর সঙ্গে ড্র করেন। তিনি কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন, পেনভ অ্যাটাক পদ্ধতির এ খেলায় ৪৩ চালের মাথায় পিকোর সঙ্গে ড্র করেন।
 

আরবি/আরডি

Link copied!