× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:১৪ পিএম

সবুজ সংকেত পেল বিসিবি, পাকিস্তান সফরে যাচ্ছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:১৪ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি-সংগৃহীত

অবশেষে পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৫ মে) বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নীতিগত অনুমোদন পাওয়া গেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক চিঠি হাতে পাবে বিসিবি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল এবং ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ ফয়সালাবাদে (২৭, ২৯ মে ও ১ জুন) এবং শেষ দুটি লাহোরে (৩ ও ৫ জুন) অনুষ্ঠিত হবে।

এদিকে, সরকারের অনুমতি মিললেও খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দেবে বিসিবি। নিরাপত্তা ইস্যুতে কোনো খেলোয়াড়ের দ্বিধা থাকলে তাকে সফরে যেতে জোর করা হবে না বলে জানিয়েছে বোর্ড।

পাকিস্তান সফরের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে ১৭ ও ১৯ মে শারজাহতে দুটি টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা।

রূপালী বাংলাদেশ

Link copied!