× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১২:০৬ পিএম

ইস্টার্ন কনফারেন্স ফাইনালে মিয়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১২:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে তারা নিশ্চিত করেছে এমএলএস কাপের ফাইনালের পথ।

রোববার ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিয়ামি দল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকলেও গোলের সৌভাগ্য প্রথমে তাদের হয়নি। যদিও আর্জেন্টাইন সুপারস্টার মেসি গোল না পেলেও একটি অসাধারণ অ্যাসিস্ট করে নজর কাড়েন।

দলের হিরো হন তাদেও আলেন্দে, যিনি হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হিসেবে জায়গা করে নেন। বাকি দুটি গোল করেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া।

বার্সেলোনার প্রাক্তন সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটস মেসির পাশে খেলেছেন, কিন্তু এমএলএস কাপের ফাইনাল হবে এই দুই স্প্যানিশ তারকার জন্য বিদায়ের ম্যাচ।

এদিন ম্যাচের ১৪ মিনিটে আলেন্দের প্রথম গোলের মাধ্যমে এগিয়ে যায় মিয়ামি। এর ৮ মিনিট পর খেলার ২২ মিনিটে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করেন।

বিরতির আগে জাস্টিন হাক নিউইয়র্কের জন্য একটি গোল করেন। তবে ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে সিলভেট্টি গোল করে নতুন রেকর্ড গড়ে দেন—মেসির ৪০৫তম ক্যারিয়ার অ্যাসিস্ট। ৮৩ ও ৮৯ মিনিটে আলবার ব্যাকহিলে গোল এবং আলেন্দের হ্যাটট্রিক মিয়ামিকে ৫-১ ব্যবধানে জয় এনে দেয়।

মেসির আগমনের পর থেকেই ইন্টার মিয়ামির রূপান্তর স্পষ্ট। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ মৌসুমে সাপোর্টার্স শিল্ড জয় এবং এবার প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে পৌঁছে দলটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

ফাইনালে মিয়ামির প্রতিপক্ষ নির্ধারিত হবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান দিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচ থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!