× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৩ পিএম

শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের যুব দল পাকিস্তানের মুখোমুখি হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ২৭ করা হয়েছে।

শুক্রবার দ্য সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান।

এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিনটি টানা এশিয়া কাপ সেমিফাইনালে উঠল। গত দুই আসরে বাংলাদেশ ফাইনালে উঠে শিরোপা জিতেছিল।

অন্যদিকে, আট বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য পাকিস্তানের। সর্বশেষ ২০১৭ সালে ফাইনাল খেলে রানার্স-আপ হয়েছিল পাকিস্তান।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। ম্যাচের সময় কমে যাওয়ায় দুই দলই ২৭ ওভারের ইনিংস খেলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!