অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতার কবলে বেন স্টোকসের দল। চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সামনে আছে ৪৩৫ রানের বড় লক্ষ্য, হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। জেতার জন্য তাদের প্রয়োজন আরও ২২৮ রান।
অস্ট্রেলিয়ার ইনিংস তৃতীয় দিন শেষ হওয়ার পর আজ শনিবার ৩৪৯ রানে শেষ হয়। ওপেনার ট্রাভিস হেড দারুণ ইনিংস খেলেন, ২১৯ বলে করেন ১৭০ রান, যেখানে ছিল ১৬ চার ও ২ ছক্কা। মিডল অর্ডারে অ্যালেক্স ক্যারি ১২৮ বলে ৭২ রান যোগ করেন।
ইংল্যান্ডের পক্ষে জশ টং ৭০ রানে ৪ উইকেট নেন। ব্রাইডন কার্স ৮০ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া জোফরা আর্চার, বেন স্টোকস ও উইল জ্যাকস একটি করে উইকেট নেন।
ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। ওপেনার বেন ডাকেট ৪ রানেই আউট হন, তবে জ্যাক ক্রলি আরও ধারাবাহিকভাবে খেলেন এবং ১৫১ বলে ৮৫ রান করেন।
প্যাট কামিন্স জো রুটকে (৩৯) আউট করে টেস্টে ১৫০-এর বেশি উইকেট অর্জন করেন। এদিন বল হাতে নাথান লায়ন ইংলিশদের মিডল অর্ডার ভেঙে দেন।
ব্যাট হাতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৫ রানে ফিরেন। দিনশেষে জেমি স্মিথ ২ রানে এবং উইল জ্যাকস ১১ রানে অপরাজিত রয়েছেন। প্যাট কামিন্স ও নাথান লায়ন দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন