× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪৪ পিএম

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড নাগারাভা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেস বোলার রিচার্ড নাগারাভা। শনিবার হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বোর্ডের চতুর্থ প্রান্তিক সভা শেষে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

এ সময় সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটার ব্রায়ান বেনেটকে। মাত্র ২২ বছর বয়সী বেনেট গত বছরই টেস্ট ও ওয়ানডেতে অভিষেক করেন।

দীর্ঘদিনের অধিনায়ক ক্রেইগ আরভিন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরই নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রিচার্ড নাগারাভা বর্তমানে জিম্বাবুয়ের প্রধান পেস আক্রমণের অন্যতম ভরসা। ব্লেসিং মুজারাবানির সঙ্গে তিনি দলের বোলিং আক্রমণ নেতৃত্ব দিচ্ছেন।

নাগারাভা জিম্বাবুয়ের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে তিনি খেলেছেন দেড় শতাধিক আন্তর্জাতিক ম্যাচ।

সহ-অধিনায়ক ব্রায়ান বেনেটের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টির মাধ্যমে। খুব অল্প সময়েই তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন বেনেট। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

নতুন নেতৃত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুখুলানি বলেন, নাগারাভা গত কয়েক বছরে খেলোয়াড় ও নেতা হিসেবে দারুণভাবে নিজেকে গড়ে তুলেছেন।

ড্রেসিংরুমে তার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে এবং তিনি সব ফরম্যাটেই নিয়মিত ভালো পারফর্ম করেছেন। আমরা বিশ্বাস করি, দলকে নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রস্তুত।

রূপালী বাংলাদেশ

Link copied!