সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
রাজশাহী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আমার কাছে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের সামনে আমরা খেলব। পুরো টিম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কোন দলই বিশেষভাবে এগিয়ে নয়, আগামীকাল ভালো খেলাই জয় নির্ধারণ করবে।
শান্ত আরও বলেন, আমার লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে নিয়মিত ভালো পারফর্ম করা। শুধু ব্যাটিং নয়, টিমের সব ক্ষেত্রে অবদান রাখতে চাই। বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এটি খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, বিপিএলের প্রায় প্রতি আসরই আলোচিত বিষয় থাকে পারিশ্রমিক। এ প্রসঙ্গে শান্ত বলেছেন, খুবই ইতিবাচক যে প্লেয়াররা সময়মতো পেমেন্ট পেয়েছে।
রাজশাহী দল ইতিমধ্যেই সব পারিশ্রমিক ঠিকঠাক দিয়েছে। আশা করি অন্য সব টিমও এভাবে প্লেয়ারদের সময়মতো পেমেন্ট নিশ্চিত করবে।


