ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক আয়ুষ মহাত্রে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:১৪ পিএম
আয়ুষ মহাত্রে। ছবি : সংগৃহীত

২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এবারের আসরে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে নেতৃত্ব দেবেন তরুণ তুর্কি আয়ুষ মহাত্রে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ভিহান মালহোত্রা। যাকে সম্প্রতি আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিয়েছে।

বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আয়ুষ এবং ভিহানের চোট। দুজনেই হাতের চোটে পড়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন।

বর্তমানে তারা বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসনে থাকবেন। জানা গেছে, বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই তারা পুরোপুরি ফিট হয়ে সরাসরি দলে যোগ দেবেন।

দক্ষিণ আফ্রিকা সফরে নতুন নেতৃত্ব

অধিনায়ক ও সহ-অধিনায়কের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আরন জর্জ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিজের সময়সূচী

প্রথম ম্যাচ: ৩ জানুয়ারি

দ্বিতীয় ম্যাচ: ৫ জানুয়ারি

তৃতীয় ম্যাচ: ৭ জানুয়ারি

আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে ভারতের অন্য দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারত সবচেয়ে সফল দল, যারা এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াড

আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বিবাহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী,অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞ্যন কুন্ডু (উইকেটকিপার), হার্বনশ সিং (উইকেটকিপার), আর.এস. আম্বরিশ, কনিশ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মো. এনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিশান কুমার সিং, উদ্ভব মোহন।