× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৬ পিএম

মারামারির ঘটনায় হ্যারি ব্রুককে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৬ পিএম

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

হ্যারি ব্রুক। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক নিউজিল্যান্ডে এক নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর প্রায় ৩০ হাজার পাউন্ড (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানা দিয়েছেন। তবে সাদা বলের অধিনায়ক হিসেবে তার দায়িত্ব বহাল রাখা হয়েছে।

ঘটনা ঘটেছে ৩১ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজে, তৃতীয় ওয়ানডের আগের দিন। অতিরিক্ত মাতাল সন্দেহে একটি নাইটক্লাবে ঢুকতে না দেওয়ায় ব্রুকের সঙ্গে নিরাপত্তাকর্মীর তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে মারামারিও হয়, যেখানে ব্রুক নিজেও আঘাত পান। ঘটনার পরই তিনি বিষয়টি দলের নিরাপত্তা বিভাগের কাছে জানিয়েছেন।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমন কাণ্ডে জরিমানা ঘোষণা করেছে এবং ঘটনার গোপনীয় ও আনুষ্ঠানিক তদন্ত শেষে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

এ বিষয়ে ব্রুক বলেন, আমার আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি পুরোপুরি স্বীকার করছি, এটি ভুল ছিল। সতীর্থ, কোচ এবং সমর্থকদের হতাশ করার জন্য আমি দুঃখিত। আমি এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মাঠে ও মাঠের বাইরে আস্থা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসিবির মুখপাত্র বলেন, খেলোয়াড় ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে তার আচরণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

ঘটনার পরও ব্রুক ইংল্যান্ড দলের অধিনায়কত্বে থাকবেন। অ্যাশেজ পর্ব শেষ হলে তিনি শুক্রবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কায় উড়াল দেবেন, যেখানে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ইংল্যান্ড দল।

রূপালী বাংলাদেশ

Link copied!