× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৪৪ পিএম

শুনানি শেষে যা বললেন শামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৪৪ পিএম

মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

ভারতের আন্তর্জাতিক ক্রিকেট তারকা মোহাম্মদ শামি তার নাগরিকত্ব ও ভোটার তালিকার তথ্য যাচাইয়ের জন্য আয়োজিত এক বিশেষ শুনানিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার কলকাতার নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুনানিতে হাজির হয়ে শামি বলেন, আমি একজন গর্বিত ভারতীয় ও বাংলার নাগরিক।

জানা গেছে, মোহাম্মদ শামি ও তার ভাই মোহাম্মদ কাইফকে ‘আনম্যাপড ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, শামির বাবা-মায়ের নাম উত্তরপ্রদেশের ২০০৩ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া তার এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত অসঙ্গতি ধরা পড়ায় এই তলব করা হয়। উল্লেখ্য, ২০০০ দশকের শুরুর দিক থেকে শামি কলকাতার যাদবপুর সংলগ্ন কাটজুনগর এলাকায় বসবাস করছেন এবং তিনি বর্তমানে কলকাতা পৌরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের একজন নিবন্ধিত ভোটার।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শামি ও তার ভাই শুনানি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় ১৫ মিনিটের সংক্ষিপ্ত এই প্রক্রিয়ায় শামি তার পরিচয়ের প্রমাণ হিসেবে পাসপোর্ট জমা দেন। 

এর আগে গত সপ্তাহে একই কেন্দ্রে অভিনেতা ও সাংসদ দেবকেও একই ধরনের শুনানিতে অংশ নিতে দেখা গিয়েছিল।

শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি বলেন, নিজের নাম ও ব্যক্তিগত তথ্য সঠিক রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য। আমি গত ২৫ বছর ধরে এখানে বসবাস করছি। নির্বাচন দপ্তরের কর্মকর্তারা পুরো বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাকে ১০ বার ডাকলে আমি ১০ বারই এসে আমার দায়িত্ব পালন করব।

রূপালী বাংলাদেশ

Link copied!