× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০২:২৮ পিএম

বিশ্বকাপের সময়ে মাঠ ছাড়ছে না টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০২:২৮ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিরাপত্তার প্রশ্নে আপসহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু মাঠের ক্রিকেট থেকে দূরে থাকলে খেলোয়াড়দের ফর্ম ও ধার কমে যাওয়ার শঙ্কা থাকে। তাই বিশ্বকাপের বিকল্প হিসেবে জমজমাট এক ঘরোয়া বা আন্তর্জাতিক সূচি সাজানোর কাজ চলছে বলে জানা গেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ বর্তমানে ব্যস্ত সময় পার করছে বিকল্প সূচি নিয়ে। যেহেতু এই সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই, তাই বোর্ড চেষ্টা করছে একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করতে।

জানা গেছে, দেশের মাটিতেই একটি হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নাজমুল হোসেন শান্তর দাবি অনুযায়ী, ক্রিকেটারদের ‘কম্পিটিটিভ’ রাখতে বিপিএল আদলে বা বিশেষ কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে।

এ ছাড়াও বিশ্বকাপের সময়টা নষ্ট না করে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তী সিরিজগুলোর জন্য ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল ঝালিয়ে নিতে বিশেষ ক্যাম্প করা হতে পারে। কোচিং স্টাফদের অধীনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে ক্রিকেটারদের ভুলত্রুটি সংশোধনের সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই সময়টাকে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের কথায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে, বড় কিছু একটা আসছে। 

তিনি জানান, ক্রিকেট অপারেশন্স বিভিন্ন কম্বিনেশন নিয়ে কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে জানাব ক্রিকেটাররা এই সময়টা কীভাবে মাঠে কাটাবে।

এদিকে, বাংলাদেশ বিশ্বকাপে নেই—এই দুঃখ সমর্থকদের মনে থাকলেও, ঘরের মাঠে যদি বড় কোনো টুর্নামেন্ট করা হয়, তবে গ্যালারিতে আবারও গর্জে উঠবে টাইগার ভক্তদের। 

রূপালী বাংলাদেশ

Link copied!