× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:১৩ পিএম

অবসর ভেঙে ইংলিশ ক্রিকেটে ফিরলেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:১৩ পিএম

মঈন আলী। ছবি : সংগৃহীত

মঈন আলী। ছবি : সংগৃহীত

ইংলিশ ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন মঈন আলী। চলতি মৌসুমের টি–টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। একই সঙ্গে তিনি দ্য হান্ড্রেডের নিলামেও নাম নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে গত মৌসুমে তিনি অংশ নেননি।

গত বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৮ বছর বয়সী মঈন। এরপর ইংলিশ ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছিলেন তিনি। 

মূলত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নীতির কারণে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ান মঈন, যাতে করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলতে পারেন। তবে এবার সেই সিদ্ধান্ত বদলে আবার কাউন্টি ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তিনি।

ইয়র্কশায়ার হবে মঈনের তৃতীয় কাউন্টি। এর আগে তিনি ওয়ারউইকশায়ার ও উরচেস্টারশায়ারের হয়ে খেলেছেন। গত মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে টি–টোয়েন্টি ব্লাস্টে আটটি গ্রুপ ম্যাচ খেললেও মাঝপথে দল ছাড়েন তিনি।

 

পরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেন এবং সে কারণে দ্য হান্ড্রেড খেলেননি।

চলতি শীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন মঈন আলী। কানাডা সুপার ৬০, আবুধাবি টি–টেন, আইএলটি–টোয়েন্টি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তিনি। সামনে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মাঠে নামার কথা রয়েছে তার, এরপর মে মাসে শুরু হবে টি–টোয়েন্টি ব্লাস্ট।

ইয়র্কশায়ারে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মঈন আলী। এক বিবৃতিতে তিনি বলেন, টি–টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে পেরে আমি দারুণ আনন্দিত। এটি একটি ঐতিহ্যবাহী ও বড় ক্লাব। 

তবে সবচেয়ে বেশি আকর্ষণ করছে দলটি যেদিকে এগোচ্ছে। স্কোয়াডে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং প্রধান কোচ অ্যান্থনি ম্যাকগ্রাথের সঙ্গে কাজ করার সুযোগটা আমার জন্য রোমাঞ্চকর।

রূপালী বাংলাদেশ

Link copied!