× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:২৩ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:২৩ পিএম

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, আমিনুল ইসলাম কলম্বো না গিয়ে কুয়েত থেকে সরাসরি ঢাকায় ফিরে আসছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় অংশ নিতে কুয়েতে অবস্থান করছিলেন।

সূত্র জানায়, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিসিসিআই কর্মকর্তাদের সাথে আলোচনার উদ্দেশ্যে আমিনুল ইসলামের কলম্বো যাওয়ার পরিকল্পনা ছিল।

এমনকি লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান দলকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইসিসি থেকে তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, আমি আমিনুল ইসলামের সাথে কথা বলেছি। বাংলাদেশ যেহেতু এই ম্যাচে নেই, তাই তিনি বলেছেন, শুধু খেলা দেখার জন্য আমার সেখানে যাওয়ার কী প্রয়োজন? মূলত এই কারণেই তিনি যাননি।

ইফতেখার রহমান আরও যোগ করেন, হয়তো প্রথমে তিনি যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু পরে বুঝতে পেরেছেন বাংলাদেশ যখন খেলছে না, তখন অযথা সেখানে গিয়ে সময় নষ্ট করার মানে হয় না।

রূপালী বাংলাদেশ

Link copied!