ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৪৯ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলতি মাসেই তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

ঘোষিত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের। দলের নিয়মিত এই পারফর্মারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার সাইম আইয়ুবের। ইনজুরির কারণে আগে থেকেই ছিটকে গেছেন ওপেনার ফখর জামান।

আসন্ন সিরিজের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন মোট ছয়জন নতুন ক্রিকেটার। তারা হলেন— আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন।

জানা যায়, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।