× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:২১ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:২১ পিএম

মেহেদী হাসান মিরাজ।  ছবি : সংগৃহীত

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। 

২০২৬ সালে ঠাসা ওয়ানডে সূচিকে সামনে রেখে এই সিরিজটিকেই নিজেদের প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (১০ মার্চ) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, এ বছর আমাদের সামনে ২২টি ওয়ানডে আছে। একটানা এতগুলো ম্যাচ খেলা প্রতিটি খেলোয়াড়ের জন্যই বড় সুযোগ। ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে আমরা দলের সেরা কম্বিনেশনটাই খোঁজার চেষ্টা করছি। কারণ দিনশেষে আমাদের জন্য ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।

দলের পারফরম্যান্স এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করে অধিনায়ক আরও বলেন, প্রত্যেক প্লেয়ারের জন্য পারফরম্যান্স এবং চ্যালেঞ্জ নেওয়াটা খুব জরুরি। যারা ফর্মে আছে, তারা যদি নিয়মিত দলে অবদান রাখতে পারে, তবে সেটি দলের জন্য অনেক বড় পাওয়া হবে।

তিনি আরও যোগ করেন, ওয়ানডে আমাদের সব সময়ই পছন্দের একটি ফরম্যাট ছিল। আমাদের একটি নির্দিষ্ট প্যাটার্ন ছিল এই ফরম্যাটে এবং আমরা অনেক ভালো ফলাফলও পেয়েছি। সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই আমাদের গোছানো পরিকল্পনা এখন থেকেই শুরু করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!