ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেকর্ড দামে দামে দল পেলেন সোফি ডিভাইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৫৮ পিএম
সোফি ডিভাইন। ছবি : সংগৃহীত

নারী টি টোয়েন্টি লিগ দ্য হান্ড্রেডে রেকর্ড দামে ইতিহাস গড়লেন সোফি ডিভাইন। বুধবার অনুষ্ঠিত নিলামে আকাশচুম্বী মূল্যে তাকে দলে ভেড়ায় ওয়েলশ ফায়ার।

জানা যায়, ২১০,০০০ পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে ওয়েলশ ফায়ার। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ।

নিলামের এই বিশাল আর্থিক প্রাপ্তিতে উচ্ছ্বসিত ডিভাইন পেছনে ফিরে তাকিয়েছেন তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে। নারী ক্রিকেটের রূপান্তর কতটা বিস্ময়কর, তা উল্লেখ করে তিনি বলেন, যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন পুরো সপ্তাহের জন্য মাত্র ৩০ ডলার পেতাম। সেখান থেকে আজকের এই অবস্থানে পৌঁছানো সত্যিই অবিশ্বাস্য। খেলাটি এখন যেখানে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে দেখে আমি গর্বিত ও কৃতজ্ঞ। 

এই টুর্নামেন্টে তিনি পুনরায় কোচ মাইকেল ক্লিঙ্গারের অধীনে খেলবেন, যার সাথে এর আগে ডব্লিউপিএল-এ গুজরাট জায়ান্টসের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে 'ক্যাজুয়াল কন্ট্রাক্টে' রয়েছেন ডিভাইন। তবে তার ব্যাট এখনো ক্ষুরধার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি তার ওয়ানডে-পরবর্তী আন্তর্জাতিক মিশন শুরু করতে যাচ্ছেন। 

বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে ডিভাইন জানান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ নিউজিল্যান্ডের জন্য দারুণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। যেহেতু কিউই কন্ডিশন ইংল্যান্ডের অনেকটা কাছাকাছি, তাই এটি দলের জন্য বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন তিনি।