× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:০৯ এএম

বিধি লঙ্ঘনের দায়ে শাহীন শাহ আফ্রিদিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:০৯ এএম

শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

শাহীন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। দলের শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩,৬০০ মার্কিন ডলার) জরিমানার ঘোষণা দিয়েছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় পাঞ্জাব পুলিশের একটি চিঠির মাধ্যমে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পিএসএল সিইও সালমান নাসিরের কাছে পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও অলরাউন্ডার সিকান্দার রাজা দলের কঠোর নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করেছেন। 

পিসিবির নিরাপত্তা ও দুর্নীতি দমন ইউনিটের ব্যবস্থাপক এবং সিইও-র নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা খেলোয়াড়দের কক্ষে বহিরাগত অতিথিদের নিয়ে যান।

পুলিশের চিঠিতে আরও দাবি করা হয়, অনুমতি না থাকা সত্ত্বেও অতিথিরা প্রায় তিন ঘণ্টা খেলোয়াড়দের কক্ষে অবস্থান করেন। 

এ বিষয়ে গত রোববার এক সংবাদ সম্মেলনে সিকান্দার রাজা জানান, অতিথিরা সেখানে মাত্র ৪০ মিনিটের মতো ছিলেন। একইসাথে রাজা এই পুরো ঘটনার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে শাহীন আফ্রিদিকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। মূলত রাজার এই স্বীকারোক্তির কারণেই তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি লাহোর কালান্দার্স।

লাহোর কালান্দার্স ঘটনার মূল বিষয়টি স্বীকার করে নিলেও তাদের বিবৃতিতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজিটির মতে, পুরো বিষয়টিকে জনসমক্ষে অতিরঞ্জিত করে এবং মূল প্রসঙ্গের বাইরে গিয়ে প্রচার করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!