× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২২ পিএম

পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২২ পিএম

ফায়াজুর রহমান মিতু। ছবি : সংগৃহীত

ফায়াজুর রহমান মিতু। ছবি : সংগৃহীত

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান মিতু। শনিবার (৪ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

বিসিবির বোর্ড মিটিং শেষে পদত্যাগের চিঠি দেন তিনি। এ তথ্যের সত্যতা ফায়াজুর রহমান মিতু নিজেই নিশ্চিত করেছেন।

ফায়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়।

পদত্যাগের খবর নিশ্চিত করে ফায়াজুর বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

২০২৫ সালের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফায়াজুর। এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

সবাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। তবে এখনও পর্যন্ত কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।

Link copied!