× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:২৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আসছে সবুজ সংকেত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:২৭ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অচলাবস্থা অবশেষে কাটতে শুরু করেছে। বিসিবির অভ্যন্তরীণ কোন্দল আর নেতৃত্ব বদলের ডামাডোলে এবারের লিগ মাঠে গড়ানো নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তার অবসান ঘটাতে তৎপরতা শুরু করেছে বর্তমান অ্যাডহক কমিটি। 

বিসিবি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিসিবির নতুন কমিটি।

মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে লিগ আয়োজন থমকে ছিল। 

প্রতি বছর এই টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা বড় অঙ্কের পারিশ্রমিক পেলেও এবার সময়মতো খেলা না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে গতি ফেরানোর আশ্বাস দিয়ে আসছিলেন। 

গতকাল বুধবার বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিগ নিয়ে ইতিবাচক বার্তা দেন। তামিম জানান, ক্রিকেটারদের রুটি-রুজির কথা মাথায় রেখে লিগ আয়োজনই এখন তাদের অন্যতম অগ্রাধিকার। বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর ক্রিকেট মহলে স্বস্তি ফিরে এসেছে।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিসিবি কার্যালয়ে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসছেন বর্তমান কমিটির সদস্যরা। সেখানে মূলত আসন্ন মৌসুমের দলবদলের তারিখ এবং খেলা মাঠে গড়ানোর দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে বিশ্বস্ত একটি সূত্র বলছে, বিসিবি কার্যালয়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে ঢাকা লিগ নিয়ে সবুজ সংকেত আসতে চলেছে।

সূত্রটি আরও জানায়, আজকের বৈঠকে সব কোন্দল শেষ হচ্ছে এবং শিগগিরই মাঠে গড়াবে ডিপিএল।

তবে ঢাকা লিগকে জায়গা করে দিতে গিয়ে দীর্ঘ পরিসরের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) কিছুটা পিছিয়ে যেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

মাঠ সংকট নিয়ে তামিম ইকবাল বলেন, ভেন্যু সংকটের কারণে খেলা আটকে থাকবে না। প্রয়োজনে বেসরকারি একাডেমিগুলোর উন্নত মানের মাঠ ভাড়া করে হলেও লিগ আয়োজন করা হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!