পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট অঙ্গনে ফের আলোচনা তুঙ্গে। যতই দিন যাচ্ছে ততই তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্বল হচ্ছে।
পাকিস্তান সিরিজের আগে বিসিবি জানিয়েছিলো, শাকিবের জন্য বাংলাদেশর দরজা খোলা। কিন্তু সেই সিরিজে তার খেলা হয়নি। আসন্ন নিউজিল্যাল্ড সিরিজেও দেখা মিলবে না তার। তবে আজ শনিবার (১১ এপ্রিল) সাকিবকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।
এরপরই সাকিবের দলে ফেরার শর্ত বেঁধে দিয়েছেন হাবিবুল। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি প্রস্তুত থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে আছেন তিনি। একাধিক মামলাও ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন।

