ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কমবে খাবারের দাম, বদলাবে স্টেডিয়ামের চিত্র

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৫১ পিএম
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে যেমন লড়াই, তেমনি গ্যালারিতেও স্বস্তির লড়াই—এই বাস্তবতাকে সামনে এনে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দিলেন পরিবর্তনের বার্তা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দর্শকবান্ধব পরিবেশ গড়ে তোলার দিকে নজর দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের খাবারের অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে যে অভিযোগ জমে ছিল, সেটিকেই এবার সামনে এনে সমাধানের পথে হাঁটতে চান তিনি।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, একজন দর্শকের জন্য ২০০ টাকার টিকিট কাটা এবং ২৫০ টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব নয়।

তামিম আরও বলেন, আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শৌচাগারের করুণ অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো অভিভাবক স্বাচ্ছন্দ্যে সন্তানকে নিয়ে মাঠে আসতে চাইবেন না। এই চিত্র শিগগিরই পরিবর্তন করবে বিসিবি।