ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ পাকিস্তান টেস্ট

চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিডে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ১৭৯ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ রান ও মুশফিক ১৬ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছে টাইগাররা। ৭ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড এখন ১৭৯ রানের।

এর আগে চতুর্থ দিনের সকালে বাংলাদেশের দুই ওপেনার সুবিধা করতে পারেননি। তবে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। 

বড় সংগ্রহের পথে হাঁটতে থাকা বাংলাদেশের সামনে বাধা হয়ে আসে বৃষ্টি। তাতে দিনের দ্বিতীয় সেশন পুরোটাই ভেসে গেছে। চা বিরতির পর খেলা শুরু হলেও আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে।