ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নিলেন শেফালি বর্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:৩০ পিএম
শেফালি বর্মা। ছবি- সংগৃহীত

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ব্যাট হাতে দারুণ শুরু পায় ভারতের ওপেনার শেফালি বর্মা। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়ে ভুল শটে বিদায় নিতে হল শেফালিকে।

সেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নিলেন শেফালি বর্মাসেঞ্চুরির কাছে গিয়ে বিদায় নিলেন শেফালি বর্মা। এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটে উড়ন্ত শুরু পায় স্বাগতিক ভারত।

আজ রবিবার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফ্রিকা অধিনায়ক। এদিন বৃষ্টির কারণে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।

টস হেরে ভারতের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় টিম ইন্ডিয়া।

ইনিংসের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু হলেও তারপর থেকে মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকে ভারতের দুই ওপেনার। এদিন প্রথম ৭ ওভারেই ভারত তুলে নেয় দলীয় অর্ধশত রান।

এই জুটিতে তারা তুলে নেয় দলীয় শতকও, দলীয় ১০৪ রানের মাথায় ব্যাক্তিগত ৪৫ ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ভারতের ওপেনিং জুটি।

মান্ধানা ফিরলেও একপাশ আগলে রেখে বিশ্বকাপের ফাইনালে ব্যাক্তিগত অর্ধশত তুলে নেন আরেক ওপেনার শেফালি বর্মা। ফিফটির পর আরও মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকে শেফালি।

তার দারুণ ব্যাটিংয়ে মনে হচ্ছিল অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে তিন অঙ্কের দেখা, কিন্তু না তা হলো না! দলীয় ১৬৬ রানের মাথায় বুল শট খেলে ৭৮ বলে ব্যাক্তিগত ৮৭ রান বিদায় নেন শেফালি বর্মা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭১ রান। ৬ বলে ৪ রান নিয়ে খেলছে হারমানপ্রীত কৌর এবং ৩৩ বলে ২৪ রান নিয়ে ব্যাট করছে জেমিমা রদ্রিগেজ।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন আয়াবঙ্গা খাকা ও ক্লোয়ি ট্রাইওন।