× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪৪ এএম

আর্জেন্টিনা তারকার ঘরে এসেছে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪৪ এএম

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও মারিয়া এমিলিয়ার ছেলে। ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও মারিয়া এমিলিয়ার ছেলে। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ প্রথমবারের মতো বাবা হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) জন্ম নিয়েছে তার ও সঙ্গী মারিয়া এমিলিয়া ফেরেরোর ছেলে, যাকে তারা নাম দিয়েছেন আমাদেও।

সন্তানের আগমনের খুশির খবর আলভারেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন, যেখানে নবজাতক আমাদেওর ছোট্ট হাত স্পাইডারম্যানের বিখ্যাত স্টাইল ফুটিয়ে তুলেছে।

ছবিতে দেখা যায়, শিশুটির আঙুল ধরে রেখেছেন তার বাবা-মা। আলভারেজ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি’।

ছবিটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে এক লাখের বেশি লাইক ও হাজারের বেশি কমেন্ট পড়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘তোমাদের দুজনকে অভিনন্দন এবং এই সুন্দর শিশুর জন্য অনেক আশীর্বাদ। স্বাগতম আমাদেও।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আলভারেজ জানিয়েছিলেন, সন্তানের নাম হবে আমাদেও। নামটি রিভার প্লেটের দুই কিংবদন্তি ফুটবলার—আমাদেও কারিসো ও আংহেল আমাদেও লাব্রুনার নামানুসারে রাখা হয়েছে।

রিভার প্লেট ক্লাবও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছে, স্বাগতম আমাদেও। রিভার প্লেট পরিবারের আরেকজন সমর্থক।

রূপালী বাংলাদেশ

Link copied!