× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:০৬ পিএম

বার্সা ও রিয়ালের পার্থক্য চোখে পড়েছে প্রতিপক্ষেরও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:০৬ পিএম

লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ—স্পেনের দুই জায়ান্ট ক্লাবের মধ্যে পার্থক্য নতুন কিছু নয়। মাঠের বাইরে পরিচালনা থেকে শুরু করে মাঠের ভেতরের খেলাধুলা—সব ক্ষেত্রেই রয়েছে স্পষ্ট ভিন্নতা। সম্প্রতি সেই পার্থক্যের কথাই সামনে এনেছেন এক প্রতিপক্ষ ফুটবলার।

স্পেনের দ্বিতীয় বিভাগ লিগের ক্লাব আলবাসেতের ডিফেন্ডার জাভি মোরেনো সম্প্রতি কোপা দেল রে ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভাগ করেছেন। আলবাসেতে আগে কোপা দেল রেতে চমক দেখিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়। এরপর বার্সেলোনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি।

মোরেনোর বলেন, বার্সেলোনার খেলায় একটা নির্দিষ্ট ছক ও শৃঙ্খলা দেখা যায়। রিয়াল মাদ্রিদ তুলনামূলকভাবে বেশি স্বাধীন ও অনিয়মিত স্টাইলে খেলে। এতে কখনো সুবিধা হয়, কারণ তারা কিছুটা পূর্বানুমানযোগ্য। আমরা জানতাম, লামিনে ইয়ামালের দিক থেকে কতবার বল যাবে মার্কাস রাশফোর্ডের দিকে। তবে বার্সার পাসগুলো ছিল একদম নিখুঁত।

আলবাসেতের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রোনালদো আরাউহোর গোলে এগিয়ে যায় কাতালানরা। পরে এক গোল শোধ করেন জাভি মোরেনো, তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এই জয়ের ফলে কোপা দেল রের সেমিফাইনালে উঠে যায় বার্সেলোনা। একই দিনে রিয়াল সোসিয়েদাদ অ্যাওয়েতে আলাভেসকে হারায়, আর অ্যাথলেটিক বিলবাও ভ্যালেন্সিয়ার মাঠে জয় পায়। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ ইতোমধ্যে রিয়াল বেতিসকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

এখন পর্যন্ত বার্সেলোনার সেমিফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। শেষ চার দলের মধ্যে ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার। স্পেনের ফুটবল ফেডারেশনের সদর দপ্তর লাস রোজাসে এই ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাব বার্সেলোনা, বিশেষ করে কোপা দেল রে টুর্নামেন্টে সবচেয়ে বেশি সাফল্য তাদেরই। এখন পর্যন্ত ৩১ বার শিরোপা জিতেছে ক্লাবটি। এবারের আসরে চ্যাম্পিয়ন হলে তাদের ট্রফির সংখ্যা দাঁড়াবে ৩২-এ।

রূপালী বাংলাদেশ

Link copied!