× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:২৫ এএম

পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১১:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা তিন বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইতালির ফুটবল প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রোম-এ ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জাতীয় ফুটবল দল মঙ্গলবার ইউরোপীয় প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনা-র কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। এই ব্যর্থতার পর থেকেই গ্রাভিনার পদত্যাগের দাবি ওঠে।

দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেন। যদিও প্রথমদিকে গ্রাভিনা পদ ছাড়ার ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন, তবে বোর্ড সভার আগেই শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ব্যর্থতা ও বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবিই তার এই সিদ্ধান্তের মূল কারণ।

রূপালী বাংলাদেশ

Link copied!