× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

নেইমারকে ফ্লামেঙ্গোয় ভেড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রকে এক সময় ফ্লামেঙ্গোর জার্সিতে দেখার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সমর্থকরা। ২০২২-২৩ মৌসুমে নেইমার যখন পিএসজিতে ছিলেন, তখন তাকে রিও ডি জেনিরোর ক্লাবটিতে আনার জন্য পর্দার আড়ালে বড় ধরনের চেষ্টা চালানো হয়েছিল। 

সম্প্রতি ‘ল্যান্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ফ্লামেঙ্গোর সাবেক ফুটবল পরিচালক মার্কোস ব্রাজ।

সাক্ষাৎকারে ব্রাজ জানান, নেইমারকে দলে নেওয়ার বিষয়ে তিনি ফুটবলারের বাবার সাথে সরাসরি আলোচনায় বসেছিলেন। তবে সেই সময় দলবদলটি আলোর মুখ না দেখার পেছনে প্রধান বাধা ছিল নেইমারের পিএসজি চুক্তির একটি বিশেষ ক্লজ। 

ব্রাজ বলেন, নেইমারের চুক্তিতে এমন একটি বিকল্প ছিল যা ক্লাবটি চাইলে ব্যবহার করতে পারত এবং পিএসজি কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে তারা সেই সুযোগটি হাতছাড়া করবে না। 

চুক্তির পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতাও ছিল একটি বড় অন্তরায়। মার্কোস ব্রাজ স্বীকার করে বলেন, নেইমারের আকাশচুম্বী বেতন পরিশোধ করার মতো সক্ষমতা তখন ফ্লামেঙ্গোর নিজস্ব তহবিলের ছিল না। 

তিনি ব্যাখ্যা করেন, তাকে আনতে হলে একটি বিশাল আর্থিক প্রজেক্ট তৈরি করার প্রয়োজন ছিল, কারণ তার বেতন সরাসরি ফ্লামেঙ্গোর ক্যাশ থেকে দেওয়া সম্ভব ছিল না। আমি দায়িত্ব থাকাকালীন সেই পরিস্থিতি তৈরি করতে পারিনি।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিলেও প্যারিসে নেইমারের শেষ সময়টা সুখকর ছিল না। ২০২৩ সালে সমর্থকদের দুয়োধ্বনি আর নানা বিতর্কের মুখে তিনি সৌদি আরবের আল হিলালে পাড়ি জমান। 

দীর্ঘ সময় শেষে ২০২৫ সালের জানুয়ারিতে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তবে সান্তোসে ফিরলেও ফ্লামেঙ্গোর প্রতি তার আজন্ম দুর্বলতা কারো অজানা নয়। এমনকি ২০২৪ সালের জুনে মারাকানায় ফ্লামেঙ্গোর ম্যাচ দেখতে গিয়েও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে মাঠের লড়াইয়ে গত রোববার সান্তোসের মুখোমুখি হয়েছিল ফ্লামেঙ্গো। তবে নিষেধাজ্ঞার কারণে সান্তোসের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতেই সান্তোসকে ৩-১ গোলে পরাজিত করে রিও ডি জেনিরোর ক্লাবটি।

রূপালী বাংলাদেশ

Link copied!