× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:৫১ পিএম

ইরানের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পাচ্ছে কি ইতালি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:৫১ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকলেও টুর্নামেন্ট ঘিরে দানা বাঁধছে নজিরবিহীন এক ভূ-রাজনৈতিক সংকট।

নিরাপত্তা ও কূটনৈতিক উত্তজনা বজায় থাকায় গ্রুপ পর্বে ইরানের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। আর এই সুযোগে বাছাইপর্বে বাদ পড়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার এক নাটকীয় প্রস্তাব সামনে এসেছে।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ইরানকে সরিয়ে ইতালিকে স্থলাভিষিক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। 

জাম্পোলি জানান, ইতালির ফুটবলের দীর্ঘ ঐতিহ্য এবং চারবার শিরোপা জেতার গৌরব তাদের এই বিশেষ অন্তর্ভুক্তির দাবিদার করে তুলেছে। 

জানা যায়, এই প্রস্তাবের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি পোপ লিও চতুর্দশ এবং ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যকে কেন্দ্র করে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। সেই তিক্ততা কাটিয়ে বন্ধুত্বের হাত বাড়াতেই ট্রাম্প প্রশাসন ইতালিকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

জাম্পোলি নিজেও স্বীকার করেছেন, আমেরিকানদের আতিথেয়তায় ইতালির নীল জার্সিধারীদের খেলতে দেখা হবে এক ঐতিহাসিক ঘটনা।

অন্যদিকে, ইরান ফুটবল দল তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে নারাজ। গ্রুপ 'জি'-তে থাকা ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। 

স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও এক বিবৃতিতে বলেছিলেন যে, 'নিজেদের নিরাপত্তার খাতিরেই ইরানের উচিত হবে না যুক্তরাষ্ট্র ভ্রমণ করা।' এই মন্তব্যের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত ৪৮টি দল নিয়েই টুর্নামেন্ট শুরু করতে ফিফা বদ্ধপরিকর এবং ইরান শেষ পর্যন্ত অংশ নেবে বলেই তিনি আশাবাদী। 

সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। 

রূপালী বাংলাদেশ

Link copied!