ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বার্সেলোনার জার্সিতে মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:১৩ এএম
পেদ্রি । ছবি: রয়টার্স

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি ক্লাবের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন। লা লিগায় সবচেয়ে কম বয়সে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে। এতদিন এই কীর্তির মালিক ছিলেন লিওনেল মেসি, কিন্তু ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন স্পেনের এই মিডফিল্ডার।

শনিবার ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ২–০ গোলের জয়ে পেদ্রি খেলেন তার ১৫০তম লা লিগা ম্যাচ। ম্যাচটিতে রাফিনিয়ার করা প্রথম গোলের অ্যাসিস্টও করেন তিনি। এই রেকর্ড গড়ার সময় পেদ্রির বয়স ছিল মাত্র ২৩ বছর ১৮ দিন।

এর আগে লিওনেল মেসি ২০১০ সালের ২৩ অক্টোবর ২৩ বছর ১২১ দিন বয়সে ১৫০ লা লিগা ম্যাচ পূর্ণ করেছিলেন। সেই রেকর্ডই এতদিন বার্সেলোনার ইতিহাসে অটুট ছিল।

লা লিগায় বার্সেলোনার জার্সিতে ১৫০ ম্যাচে পেদ্রি করেছেন ২২ গোল এবং ১৭টি অ্যাসিস্ট। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, দলের সাফল্যেও বড় ভূমিকা রেখেছেন তিনি। তার উপস্থিতিতে বার্সেলোনা জিতেছে ২০২২–২৩ এবং ২০২৪–২৫ মৌসুমের লা লিগা শিরোপা।

লা লিগায় পেদ্রির ম্যাচসংখ্যা (মৌসুমভিত্তিক)

২০২০–২১: ৩৭ ম্যাচ

২০২১–২২: ১২ ম্যাচ

২০২২–২৩: ২৬ ম্যাচ

২০২৩–২৪: ২৪ ম্যাচ

২০২৪–২৫: ৩৭ ম্যাচ

২০২৫–২৬: ১৪ ম্যাচ (চলমান)

অল্প বয়সেই ধারাবাহিকতা, ম্যাচ নিয়ন্ত্রণ আর পরিণত ফুটবলে পেদ্রি এখন বার্সেলোনার অন্য তম ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে।