ফুটবল মাঠে তার ড্রিবলিং যেমন গতির ঝড় তোলে, ভার্চুয়াল জগতের লড়াইয়েও নেইমার জুনিয়র ঠিক ততটাই শৌখিন। সম্প্রতি জানা গেছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের ব্যবহার করা গেমিং পিসিটির কনফিগারেশন ও মূল্য, যা শুনলে যেকোনো সাধারণ গেমারের চোখ কপালে উঠবে। শুধু শখের বশে নয়, এই পিসিটি যেন আস্ত একটি 'টেক-মনস্টার'।
জানা গেছে, নেইমারের এই গেমিং পিসিটির মোট দাম প্রায় ৪৮,৩০০ রিয়াল (ব্রাজিলের), যা বাংলাদেশি টাকায় এটি প্রায় ১০ লাখ ৭২ হাজার ২৬০ টাকা। এই বিপুল অর্থের বড় একটি অংশ ব্যয় হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু হার্ডওয়্যার সংগ্রহ করতে।
কী আছে এই ‘সুপারপাওয়ার’ পিসিতে?
নেইমারের এই পিসি কেবল গেমিংয়ের জন্য নয়; এটি ভিডিও এডিটিং, ৩ডি মডেলিং এবং জটিল এআই প্রসেসিংয়ের কাজও করতে সক্ষম।
এর প্রধান যন্ত্রাংশগুলো হলো
প্রসেসর ও মাদারবোর্ড: এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 9 9950X3D প্রসেসর এবং MSI MAG X870E Tomahawk মাদারবোর্ড।
গ্রাফিক্স কার্ড: পিসিটির প্রাণ হলো MSI GeForce RTX 5090 Vanguard, যা বর্তমানে বাজারের সেরা গ্রাফিক্স পারফরম্যান্স নিশ্চিত করে।
মেমরি ও স্টোরেজ: দ্রুতগতির কাজের জন্য আছে ৬৪ জিবি DDR5 RAM এবং ২ টিবি Corsair MP700 Pro SSD।
মূল খরচের হিসাব (রিয়ালে)
গ্রাফিক্স কার্ড ১৯,৯৯৯.৯৯ রিয়াল
মনিটর (আল্ট্রাওয়াইড) ১১,০০০ রিয়াল
প্রসেসর ৩,৯৯৯.৯৯ রিয়াল
মাদারবোর্ড ৪,০১৯.০০ রিয়াল
র্যাম ৩,৬৪২.৬০ রিয়াল
পাওয়ার সাপ্লাই ২,০৯৯ রিয়াল
এসএসডি ১,৯৪৭.৯৯ রিয়াল
কেস ১,৬০৯.৯৯ রিয়াল
মোট ৪৮,৩০০ রিয়াল
নেইমারের এই সেটআপটি সাধারণ গেমারদের জন্য অনেক বেশি 'ওভারকিল' বা অতিরিক্ত। যারা পেশাদার ৩ডি ডিজাইনার বা এআই ডেভেলপার, তাদের জন্য এটি স্বপ্নের পিসি হতে পারে।
তবে একজন সাধারণ গেমার চাইলে ৭,০০০ থেকে ১০,০০০ রিয়াল বাজেটের মধ্যেই চমৎকার একটি ৪কে (4K) বা ১০৮০পি গেমিং পিসি তৈরি করতে পারেন।



