ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এক হাতে ক্যাচ ধরে কোটিপতি দর্শক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৩১ পিএম
গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক দর্শক কোনো বাউন্স ছাড়াই একহাতে বলটি ধরেন। ছবি : সংগৃহীত

কেপ টাউনের নিউল্যান্ডসে এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে রানের বন্যা বয়ে যায়। দুই দলের মোট রান দাঁড়ায় ৪৪৯, ম্যাচজুড়ে ছক্কার সংখ্যা ২৫ ও চারের সংখ্যা ৪০। তবু দুর্দান্ত ফর্মে থাকা রায়ান রিকেলটনের ঝকঝকে সেঞ্চুরি এমআই কেপটাউনকে জয় এনে দিতে পারল না। শেষ পর্যন্ত ডোরবান সুপার জায়ান্ট ১৫ রানে জয়ী হয়।

মাঠের উত্তেজনার পাশাপাশি গ্যালারিতেও তৈরি হলো দারুণ এক মুহূর্ত। রিকেলটনের মারা একটি বিশাল ছক্কা একদম দর্শকসীমায় গিয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা এক দর্শক কোনো বাউন্স ছাড়াই একহাতে বলটি ধরেন।

এসএ২০ টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে একহাতে পরিষ্কার ক্যাচ ধরলে ২০ লাখ র‍্যান্ড পুরস্কার হিসেবে দেওয়া হয়। এই ক্যাচ ধরেই মুহূর্তেই ওই দর্শক কোটিপতি হয়ে যান। ২০ লাখ র‍্যান্ড প্রায় ১ কোটি ৮ লাখ টাকা বাংলাদেশি মুদ্রার সমান।

দর্শক এবং গ্যালারির অন্যান্য মানুষ উল্লাসে ফেটে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।