× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:১৪ পিএম

খেলার মাঠে আর বসবে না মেলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের কোনো স্টেডিয়াম বা খেলার মাঠে এখন থেকে আর মেলার আয়োজন করার অনুমতি দেওয়া হবে না। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, অতীতে জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে মেলার অনুমতি দেওয়ার ফলে নিয়মিত খেলাধুলা বাধাগ্রস্ত হতো। তবে এই সংস্কৃতি বন্ধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

আমিনুল হক বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মেলার জন্য কোনো অনুমতি দেইনি। ভবিষ্যতেও স্টেডিয়ামকে মেলার জন্য ব্যবহার করার সুযোগ আমরা কাউকে দেব না।

মাঠে হকার পুনর্বাসন নিয়ে সিটি করপোরেশনের পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মাঠের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মাঠ পরিদর্শন করেছেন। যেসব জায়গা খেলার উপযোগী, সেখানে যাতে হকার বসানো না হয় সে বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্সগুলোকে নতুন করে সংস্কার করে সচল করার কাজ শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হলো তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনা।

ডিসিদের সঙ্গে সমন্বয় করে সারা দেশে কর্মসংস্থান ও ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর জোর দিয়ে আমিনুল হক বলেন, আমরা চাই বিভাগীয় ও জেলা প্রশাসকদের মাধ্যমে একটি শক্ত নেটওয়ার্ক গড়ে তুলতে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আগামী প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম সেশন শেষে এটি দ্বিতীয়বার আরও বড় পরিসরে শুরু হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!