বিদ্রোহীরা সরতেই কঙ্গোয় গণকবরের সন্ধান : ১৭১টি মরদেহ উদ্ধার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:১৮ এএম
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) অস্থির পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর ভয়াবহ গণকবরের সন্ধান মিলেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও একটি নাগরিক অধিকার সংগঠনের দেওয়া তথ্যমতে, উভিরা শহরের উপকণ্ঠে দুটি পৃথক স্থানে অন্তত ১৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জ্যাঁ-জ্যাক পুরুসি জানিয়েছেন, বিদ্রোহীরা এলাকা ছাড়ার পর উভিরা শহরের কিরোমনি ও...