× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:০৫ এএম

কঙ্গোতে চলমান সহিংসতায় নিহত দেড় হাজার ছাড়িয়েছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:০৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে চলমান সহিংসতায় এখন পর্যন্ত নিহত ছাড়িয়েছে দেড় হাজার জন। গত বছরের ডিসেম্বরে এ সহিংসতা শুরু হয়। 

কঙ্গো সরকার বুধবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে ক্রমবর্ধমান সহিংসতায় ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে কামানিওলা-উভিরা অক্ষ বরাবর সংঘর্ষ তীব্রতর হয়েছে। সশস্ত্র অভিযানের ফলে সেখানে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, চলমান নিরাপত্তাহীনতার কারণে পাঁচ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের ফ্রন্টলাইন ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে গেছে। এর ফলে উভিরা, ফিজি, মওয়েঙ্গাসহ দক্ষিণ কিভুর একাধিক এলাকা এখন সহিংসতার প্রভাবের মধ্যে পড়েছে।

সরকার এই সহিংসতা বৃদ্ধির জন্য সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তাদের বিরুদ্ধে বিদ্যমান অঙ্গীকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং দোষীদের বিরুদ্ধে কূটনৈতিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছে।

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে। ২০২১ সালের শেষ দিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পুনরুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয়। কিনশাসা বারবার অভিযোগ করে আসছে,  প্রতিবেশী দেশ রুয়ান্ডা এই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কিগালি। 

তথ্যসূত্র: মেহের

রূপালী বাংলাদেশ

Link copied!