ছোট ভাইকে হারালেন সিকান্দার রাজা
জানুয়ারি ১, ২০২৬, ১১:৫৮ এএম
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবারে গভীর শোক নেমেছে। তার ছোট ভাই মুহাম্মদ মাহদি (১৩) সোমবার, ২৯ ডিসেম্বর হারারে মারা গেছেন। পরদিন মঙ্গলবার তাকে হারারের ওয়ারেন হিলস কবরস্থানে দাফন করা হয়।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, মাহদি জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। এটি একটি বিরল জেনেটিক রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে...